শাহবাগে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
![]() |
| ফারাহ ফেরদৌস। ছবি: সংগৃহীত |
মহানগর ডেস্ক | MyBha24 RayNex News
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন ফারাহ ফেরদৌস। তার গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। গত ২৩ জুন পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে ফারাহর ছোট বোনকে সঙ্গে নিয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে খাটের ওপর বসা অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন নিহতের ছোট বোন, যিনি নিজেও একজন চিকিৎসক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন