রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

 

ফাইল ছবি

MyBha24 RayNex News ডেস্ক

প্রকাশ: ০০:২৭, ১৬ জুন ২০২৬

রাজধানীর শনিরআখড়ায় বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত আনুমানিক পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিনোদ বিশ্বাস (২৩) ধানমন্ডি ব্রিটিশ কাউন্সিলের এলেভেল শিক্ষার্থী ছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই বিধান বিশ্বাস জানান, তাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিতন্তপুর গ্রামে। বর্তমানে তারা শান্তিনগর এলাকায় থাকেন। বিনোদ বিকেলে মোটরসাইকেল নিয়ে চিটাগাং রোডে ফুফুর বাসায় যান এবং রাতে শান্তিনগরের বাসায় ফেরার পথে শনিরআখড়া এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

বিস্তারিত খবর MyBha24 RayNex News-এ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।