হিজবুল্লাহর হামলায় আহত ইসরায়েলি সেনাদের সরানোর সময় ফের বিস্ফোরণ

 

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ৫ ইসরায়েলি সেনা। ফাইল ছবি।

আন্তর্জাতিক ডেস্ক | MyBha24 RayNex News

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পাঁচ সেনা আহত হয়েছেন। আহত সেনাদের সরিয়ে নেয়ার সময় দ্বিতীয় দফা হামলার ঘটনাও ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ।

আইডিএফের তথ্য অনুযায়ী, বুধবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের কাফর তেবনিত গ্রামে প্রথম হামলাটি চালানো হয়।

জানা যায়, হিজবুল্লাহ পরিচালিত একটি ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোন একটি ইসরায়েলি ট্যাংকের পাশে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে চার সেনা আহত হন।

এর কয়েক মিনিট পর আহত সেনাদের সরিয়ে নিতে ব্যবহৃত একটি সামরিক যানকে লক্ষ্য করে দ্বিতীয় একটি এফপিভি ড্রোন হামলা চালানো হয়। এতে আরও একজন সেনা আহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, দুজন মাঝারি ধরনের আহত এবং বাকি দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সব আহত সেনাকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তবর্তী এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।