রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![]() |
| মরদেহের প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশিত: ২৮ জুন ২০২৬
রাজধানীর সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশে একটি বাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন একজন উপ-পরিদর্শক (এসআই) এবং বর্তমানে গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। তাদের দুই সন্তান রয়েছে। ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে এবং ছোট মেয়েকে নিয়ে নিলুফার সবুজবাগের ওই বাসায় বসবাস করতেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিলুফার দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিলেন। বিশেষ করে ছেলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব কারণেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
MyBha24 RayNex News ঘটনাটির পরবর্তী আপডেট পাওয়া মাত্র প্রকাশ করবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন