রাজধানীর গণপরিবহন পরিচালনায় আসছে বড় পরিবর্তন, এক কোম্পানির অধীনে চলবে বাস
![]() |
| রাজধানীতে একটি কোম্পানির অধীনে সব বাস পরিচালিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস মালিকদের নিয়ে পৃথক কোম্পানি গঠন করে রাজধানীর গণপরিবহন পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, ঢাকার প্রতিটি রুটে নির্দিষ্ট মান, একই রঙ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও ফিটনেস নিশ্চিত করে বাস পরিচালনা করা হবে। একই রুটে বিভিন্ন মালিকের আলাদা আলাদা বাস চলাচলের ফলে যে বিশৃঙ্খলা ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হয়, তা বন্ধ করা হবে।
তিনি বলেন, ভবিষ্যতে বাসগুলো নির্ধারিত রুট, টার্মিনাল ও স্টপেজে থামবে এবং সেখান থেকেই যাত্রী ওঠানামা করবে। যেখানে-সেখানে যাত্রী ওঠানামার বর্তমান অনিয়ম আর চলতে দেওয়া হবে না।
এছাড়া সড়কে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন ব্যবহারে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। কোন রুটে কোন কোম্পানি পরিচালনা করবে, সে বিষয়েও বাস মালিকরা কাজ করছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন