মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
![]() |
| মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার দুই। ছবি: MyBha24 |
MyBha24 RayNex News ডেস্ক
প্রকাশ: ২০:০০, ১৫ জুন ২০২৬ | আপডেট: ২০:৪৪, ১৫ জুন ২০২৬
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জুন) রাতে উপজেলার শিবরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়েজ আহমেদ ও তার সহযোগী জিগির আলী।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়েজ আহমেদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিস্তারিত খবর MyBha24 RayNex News-এ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন