আরও কতদিন থাকবে ভারি বৃষ্টি?ভারি বৃষ্টির সতর্কবার্তা, আরও ২–১ দিন অব্যাহত থাকতে পারে

ছবি সংগৃহীত

 

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশ: ১০ জুলাই ২০২৬

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কয়েক দিনের ভারি বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামসহ বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে আরও দুই থেকে একদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত ভারি বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারি (১৮৮ মিমি পর্যন্ত) বর্ষণ হতে পারে।

এছাড়া অতিভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।