চট্টগ্রামে বন্যা পরিস্থিতি উন্নতির আশা, প্লাবিত হতে পারে উত্তরাঞ্চল
![]() |
| ছবি: MyBha24 |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশের তারিখ: ১১ জুলাই ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, দক্ষিণ-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে অতিভারি বৃষ্টির কারণে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চলে অস্থায়ী বন্যার আশঙ্কা রয়েছে।
শনিবার (১১ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, বর্তমানে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই। তবে সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর কয়েকটি পয়েন্টে পানি এখনো বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপ দুর্বল হয়ে যাওয়ায় চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে অতিভারি বৃষ্টির সম্ভাবনা কমেছে। ফলে ভারি বর্ষণের সতর্কবার্তাও প্রত্যাহার করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হতে পারে এবং নতুন করে পাহাড়ধস বা জলোচ্ছ্বাসের আশঙ্কা আপাতত নেই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন