রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশের তারিখ: ১২ জুলাই ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ার রসুলপুর এলাকায় বাসায় ঢুকে শহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শহিদা বেগম মালয়েশিয়া প্রবাসী ছেলে বিল্লাল হোসেনের বাসায় পুত্রবধূর সঙ্গে বসবাস করতেন। শনিবার রাতে পুত্রবধূ বাসায় ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো এবং শহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, লুটপাটের উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে দুর্বৃত্তরা। বাধা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ অনুযায়ী, স্বর্ণের চেইন, কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা খোয়া গেছে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।