জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: হাসনাত
![]() |
| হাসনাত আবদুল্লাহ। ছবি: MyBha24 |
নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News
প্রকাশের তারিখ: ১০ জুলাই ২০২৬
নোয়াখালীতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছে, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে।
তিনি দাবি করেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল ‘মিডনাইট ইলেকশন’ এবং এবারও ভোটের ফল প্রকাশের পর নতুন পদ্ধতিতে ভোট চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎই মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে বলেও মন্তব্য করেন।
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রাটি নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন