দুবাইয়ে পর্যটক আনতে পারলেই বাসিন্দাদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা

ছবি বয়টার্স

প্রকাশের তারিখ:

২৩ জুলাই ২০২৬

প্রতিবেদন: MyBha24 RayNex News ডেস্ক

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়ার প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্যটন খাতে মন্দা দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পর্যটক সংখ্যা বাড়াতে নতুন একটি কর্মসূচি চালু করেছে দুবাই কর্তৃপক্ষ।

‘দুবাই ইনভাইট’ নামে এই উদ্যোগের আওতায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাসিন্দারা তাদের বন্ধু, আত্মীয়স্বজন বা পরিচিত বিদেশি নাগরিকদের দুবাই ভ্রমণের জন্য সুপারিশ করতে পারবেন। সুপারিশের ভিত্তিতে পর্যটকরা দুবাই ভ্রমণে এলে সংশ্লিষ্ট বাসিন্দাদের জন্য বিশেষ পুরস্কার ও সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

কর্মসূচির আওতায় সফল সুপারিশকারীরা প্রায় ৩ হাজার আমিরাতি দিরহাম মূল্যের সুবিধা পেতে পারেন। এসব সুবিধার মধ্যে রয়েছে বিনামূল্যে হোটেল থাকা, রেস্টুরেন্টে বিশেষ ছাড় এবং বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশের টিকিট।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে আগত পর্যটকদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে এবং একজন বাসিন্দা সর্বোচ্চ তিনটি পুরস্কার প্যাকেজ পেতে পারবেন। প্রাপ্ত সুবিধাগুলো চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে।

পর্যটন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ কমে যাওয়ায় দুবাইয়ের পর্যটন খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিভিন্ন হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক আকর্ষণে বিশেষ ছাড় ঘোষণা করেছে।

পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে দুবাই সরকারের এই নতুন উদ্যোগ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।