খুলনায় বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার। নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মরদেহের প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক | MyBha24 RayNex News

প্রকাশ: ৯ জুলাই ২০২৬

খুলনা নগরীর সদর থানার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা একটি সাততলা ভবনের সামনে রাস্তার ওপর পড়ে থাকা প্লাস্টিকের বস্তা থেকে তাজা রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল কাজ করছে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।