জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের অনুমোদন

মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের অনুমোদন দেয়া হয়েছে। পুরোনো ছবি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬

বিভাগ: জাতীয়

প্রতিবেদন| MyBha24 RayNex News

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস আলাদাভাবে পালন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে। প্রস্তাবে উল্লেখ করা হয়, পূর্বে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হতো। তবে অন্তর্বর্তী সরকারের সময় উভয় দিবস ১২ আগস্ট একসঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রস্তাবে আরও বলা হয়, ২০২৫ সালে দুই দিবস একসঙ্গে উদযাপনের সময় বর্ষাকাল থাকায় যুব র‍্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হন।

এছাড়া জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সফলতা পাওয়া যায় না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়।

মন্ত্রিসভা বৈঠকে এসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভবিষ্যতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।