পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
![]() |
| ছবি: সংগৃহীত |
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬
প্রতিবেদন: MyBha24 RayNex News
দেশের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি নাগরিক সচেতন হলে আবর্জনামুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের শহর, উপজেলা এমনকি অনেক গ্রামেও যত্রতত্র প্লাস্টিকের বোতল, টিস্যু, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, কয়েক দশক আগে দেশের পরিবেশ এমন ছিল না। এখন এই পরিস্থিতি পরিবর্তনে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি প্রশ্ন রাখেন, নিজের ঘর যদি আবর্জনায় ভরে থাকে তাহলে যেমন ভালো লাগে না, তেমনি দেশের রাস্তাঘাট, পার্ক, পুকুরপাড় ও জনসমাগমস্থলও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।
সরকারপ্রধান বলেন, ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং যথাযথভাবে তা অপসারণ করতে হবে। এতে পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিও কমবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় সফরের সময় তিনি দেখেছেন পুকুর, পার্ক ও জনসমাগমস্থলে অসচেতনভাবে আবর্জনা ফেলা হচ্ছে। এ অভ্যাস পরিবর্তন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশ সবার, তাই দেশকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন