সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
![]() |
| ছবি: সংগৃহীত |
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬
প্রতিবেদন: MyBha24 RayNex
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একই সফরে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্ক পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে পারেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এবারের অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বে সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই সফরের এ অংশের পরিকল্পনা করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও সফরের পূর্ণাঙ্গ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন