চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬

প্রতিবেদন: MyBha24 RayNex

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় এ ঘটনা ঘটে।

নওফেলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত প্রায় ২টার দিকে সাতজন তরুণ-যুবককে বাড়ির সামনে দেখা গেছে। তারা আগুন ধরানোর চেষ্টা করলে বাসার সামনের একটি পাইপলাইনে আগুন লাগে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই অগ্নিসংযোগের চেষ্টা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের সন্তান ও আহত শিক্ষার্থীরা।

বাংলাদেশে সংকট, সিদ্ধান্ত ও বিতর্ক—জনমনে বাড়ছে প্রশ্ন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: সৌদি আরব ও আমিরাতের অর্থনীতি চাপে, ইরান ইস্যুতে নতুন শঙ্কা।